উত্তরা গ্রুপ নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:২০

মঙ্গলবার ইত্তেফাকে উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গিরিধারী লাল মোদী সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়। এ প্রসঙ্গে উত্তরা গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে উত্তরা গ্রুপ অব কোম্পানিজের কখনো কোনো সম্পর্ক ছিলো না। গিরিধারী লাল মোদী নামে আমরা কাউকে চিনি না বা জানি না। উত্তরা গ্রুপ অব কোম্পানিজ দেশের একটি সুপ্রতিষ্ঠিত ও শীর্ষ স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই কোম্পানিজের যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড মতিউর রহমান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। গত চার দশকের বেশি সময় ধরে এদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।