সুন্দর ধর্মকে সন্ত্রাসীদের কলুষিত করতে দেব না: সৌদি যুবরাজ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১২:৫৯
সৌদি আরবের যুবরাজ মো‏হাম্মদ বিন সালমান বলেছেন, আমরা সুন্দর ইসলাম ধর্মকে সন্ত্রাসীদের দ্বারা কলুষিত হবে দেব না। রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম এর উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। 
 
যুবরাজ বলেন, ‘আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে একে অপরকে সহায়তাও করবো আমরা। বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করাই আমাদের লক্ষ্য।’ খবর আরব নিউজের।
 
ইত্তেফাক/সেতু