ডিমলায় অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:০২
 
বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় তামান্না আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট হাজীপাড়া গ্রামে।
 
শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি সলেমানের মেয়ে। এলাকাবাসী অটোবাইটি জব্দ করেছে। ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান