রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার আয়কর ক্যাম্প-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন উপজেলা মিলনায়তনে সহকারী কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কর কমিশনার মনোয়ার আহমেদ, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জেলা আয়কর বারের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। পরে ১২জন ব্যবসায়ীকে কর পরিশোধ সনদ প্রদান করা হয়।
ইত্তেফাক/আরকেজি
