ওজন বাড়াতে করণীয়

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩০

উম্মে সালমা তামান্না

(পূর্ব প্রকাশিতের পরে)

প্রতিদিন সময়মত খাবার খেতে হবে। দিনে একবার দুধ বা দই দিয়ে বানানো শেক (ব্যানানা শেক/ ম্যাঙ্গো শেক) খাওয়া যেতে পারে। বিকালে উচ্চ ক্যালরির স্বাস্থ্যসম্মত নাস্তা রাখতে হবে। যেমন পুডিং, পনির দেয়া ঘরে তৈরি পাস্তা বা নুডলস, অ্যামল্ড মিল্ক। বাইরের ফাস্টফুড, তৈলাক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না।

অনেকেই এসব খাবার ওজন বাড়ানোর জন্য খেয়ে থাকে। বস্তুত এ সকল খাবার ক্ষুধামন্দা তৈরি করে। অতিরিক্ত মাত্রায় এসব খাবার খেলে ওজন বাড়ার বদলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। চা বা কফির সাথে ক্রিম দিয়ে খাওয়া যেতে পারে। খেলাধুলা বা ব্যায়াম করতে হবে নিয়মিত। এতে ক্ষিধে লাগবে। খাবার সঠিকভাবে হজম হবে। ধূমপান বা মদ্য পানের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে।

লেখক :পুষ্টিবিদ।