ইভাকে কোলে নিয়ে হাজির রোনালদো

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১০:৩৭
আপাতত রিয়াল মাদ্রিদের অনুশীলন থেকে দূরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সুযোগে পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। নিজের যমজ সন্তানের একজন ইভাকে কোলে নিয়ে তেমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
IMG0
রোনালদো জুনিয়রের এখন বয়স ৭ বছর। চলতি বছর জুন মাসে রোনালদোর যমজ সন্তান ইভা ও মাতেও’র জন্ম হয়। এই তিন সন্তানই ভাড়া করা গর্বে জন্ম হয়েছিল। আর চলতি মাসেই জর্জিনা রদ্রিগেজের গর্ভে জন্ম হয় কন্যা সন্তান অ্যালানা মার্টিনার। সব মিলিয়ে এখন চার সন্তানের বাবা তিনি। চার সন্তানের দুটি ছেলে ও দুটি মেয়ে।  
IMG1
ক’দিন আগেই বলেছেন সাত সন্তান ও সাতটি ব্যালন ডি অ’র চান রোনালদো। সন্তানদের নিয়ে যে দুর্দান্ত রোমাঞ্চকর অবস্থায় আছেন সেটা সহজেই বুঝা যায়। কারণ প্রায়ই সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
ইত্তেফাক/কেআই