আইনজীবীর গাড়িতে ডাকাতির মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়ার গাড়িতে ডাকাতির দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল  ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এই রায় দেন। যাবজ্জীবান কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন: নূর আলম ওরফে হাবু, নজরুল ইসলাম তুহিন, মো. মান্নান, খোকন চন্দ্র বিশ্বাস, কামাল মুন্সি ও শফিকুল ইসলাম সজল। রায়ের পর তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ২০১৪ সালের ১৪ মার্চ গাড়িতে ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।