হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
হরিণাকুন্ডুুতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ছয়টি বোমা ও সাতটি বাঁশের লাঠি। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে বদর উদ্দীন মন্ডল ও পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে আলা উদ্দীন মন্ডল।
থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে জামায়াত ও বিএনপির কতিপয় ব্যক্তি হরিণাকুুন্ডু পৌর সভাধীন বৈঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় নেতাকর্মীরা পালিয়ে গেলে বৈঠাপাড়া এলাকা থেকে জামায়াত নেতা বদর উদ্দীন মন্ডলকে এবং ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আলা উদ্দীন মন্ডলকে গ্রেফতার করে।
