বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:১৬
 
বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতীয় একটি ট্রাক আটকে রাখায় প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। 
 
বেনাপোল কাস্টমসের ডেপুট কমিশনার মারুফুর রহমান জানান, গত ৮ নভেম্বর গোপন সূত্রে সংবাদ পেয়ে কাস্টম হাউসের একটি প্রতিনিধি দল বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক থেকে একটি ওয়ান সুটার গান জব্দ করে। এ ঘটনায় মামলা করলে পুলিশ ভারতীয় ট্রাকটি আটক করে থানা হেফাজতে রেখেছে। 
 
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, বেনাপোল বন্দর এলাকায় থাকা আমাদের একটি ট্রাকের ত্রিপলের ভেতর কে বা কারা ষড়যন্ত্র করে পুরাতন একটি অস্ত্র দিয়ে কাস্টমকে খবর দিলে  কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সেটা উদ্ধার করে। পরে ট্রাকটি আটক করা হয়। সে সময় ব্যবসায়ীরা আন্দোলন করলে তাদেরকে কাস্টমের পক্ষ থেকে বলা হয় আদালত থেকে ট্রাকটি  মুক্ত করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভারতীয় ব্যবসায়ীরা প্রতিবাদে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন। 
বন্ধ থাকার কারণে দু'দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি