সৈয়দা জাহেরা আশরাফ
আগামীকাল শুক্রবার বাদ আছর বনানী ডিওএইচএস-এ মরহুমা অধ্যাপিকা সৈয়দা জাহেরা আশরাফের নিজ বাস ভবনে কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমার মাগফেরাত কামনায় দোয়া করতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
বিশিষ্ট স্থপতি কাজী খালেদ আশরাফ ও মরহুম ডা. কাজী জাহিদ আশরাফের মাতা ও আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ, বদরুন্নেসা কলেজ ঢাকার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সৈয়দা জাহেরা আশরাফ (৮৪) মঙ্গলার সকাল সাড়ে ১১টায় বনানী ডিওএইচএস তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
