বাণিজ্য বাড়াতে শিগগিরই ছয় দেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এরমধ্যে আগামী ২২ এপ্রিল চেকোস্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা হবে। এছাড়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত (ইইইউ) রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, আজারবাইজান ও আরমানিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
গতকাল বুধবার সচিবালয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের ৫ম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমরা নিম্ন মূল্যের পণ্য রফতানি করে থাকি।
