কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৪
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ বুলবুল খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মান্দ্রা গ্রামের কামাল মিয়ার বাড়ির পুকুরপাড় থেকে ইয়াবাসহ বুলবুল খানকে গ্রেফতার করে।
 
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, মান্দ্রা গ্রামের কামাল মিয়ার বাড়ির পুকুরপাড়ে বসে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিক্তিতে সেখানে গিয়ে ৩০ পিস ইয়াবাসহ বুলবুল খানকে গ্রেফতার করা হয়। বুলবুল খান উপজেলার ফেরধরা গ্রামের মৃত: সিদ্দিক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।