মিরসরাই (চট্টগ্রাম):মিরসরাইয়ে গৃহবধূ রুমানা আক্তার কচি হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মিরসরাই সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মরহুমা রুমানা আক্তার কচির বড় ভাই নজরুল ইসলাম, মিরসরাই পৌর যুবলীগ নেতা সূফি আরমান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রুমানা হত্যার সাথে জড়িত তার স্বামীসহ সকলকে গ্রেতারের দাবি জানান। নিহত গৃহবধূ রুমানা আক্তার (১৯) ওই গ্রামের মো. টিপুর স্ত্রী। —ইত্তেফাক
