ঈশ্বরদীতে ২শ’ পিস ইয়াবাসহ দুইজনকে অাটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর নতুন হাট গোলচত্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় তাদের হাতে-নাতে অাটক করা হয়।
তারা হলেন- মুলাডুলি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মালিথা ও তার সহযোগী দুলাল শেখ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, সাহাপুর নতুন হাট গোলচত্বর এলাকায় ইয়াবার একটি বড় চালান হাত বদল হবে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ আবু বক্কার মালিথার দেহ তল্লাশি করতে চাইলে পুলিশ চ্যালেঞ্জ করে। পুলিশ তার চ্যালেঞ্জ উপেক্ষা করে দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
