ঢাকা-আরিচা মহাসড়কের বারোবাড়িয়া ব্রিজের একাধিকস্থানে ফাটল দেখা দেওয়ায় বালির বস্তা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
শুক্রবার সকালে ঐ ব্রিজে একাধিক ফাটল বড় আকার ধারণ করলে এক লেন দিয়ে যানবাহন পারাপার করলেও রবিবার থেকে যান চলাচল স্বাভাবিক করে দেয় কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বলেন, আমরা বালির বস্তা দিয়ে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক রেখেছি। খুব দ্রুতই স্থায়ী ভাবে ব্রিজটি সংস্কার করা হবে।
ইত্তেফাক/আরকেজি
