বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারতে জাতীয় নির্বাচন লোকসভায় ভোটগ্রহণ চলছে। দেশটির আইনসভার নিম্নকক্ষের মোট ৫৪২ আসনের মধ্যে আজ বৃহস্পতিবার প্রথম দফায় মোট ৯১টি আসনে হচ্ছে এই ভোটগ্রহণ।
গত ১০ মার্চ সাত দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম দফায় সারা দেশটির ৯১ আসনে ১২৭৯ জন প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে ৮৯ জন।
আরও পড়ুন : নুসরাতকে বাঁচানো গেল না
অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রথম দফাতেই সব আসনে নির্বাচন হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচনও হবে। এই দফায় পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসনে নির্বাচন হবে। এই দুটি আসন হলো- কোচবিহার ও আলিপুরদুয়ার।
ইত্তেফাক/কেআই
