হবিগঞ্জ প্রতিনিধি: বিডি ক্লিন হবিগঞ্জের স্বেচ্ছাসেবীগণ হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজে নামে। গত শুক্রবার সকালে আর.ডি.হল প্রাঙ্গণ থেকে টাউন হল পর্যন্ত শহরের প্রধান সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন সংগঠনের ৫০ জন সদস্য। ওই দিনের কার্যক্রমের উদ্বোধনের পূর্বে অংশগ্রহণকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সমন্বয়ক জনি আহমেদ রাজু ও ফিমেইল কমন লিডার উম্মে হাবিবা ইসা। —ইত্তেফাক
