বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। এই দু’দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তবে আজ ঢাকা জিতলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে কোয়ালিফাইয়ার খেলবে ঢাকা। আর হেরে গেলে এলিমিনেটরে রংপুরের বিপক্ষেই খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন দলটিকে।
এখন পর্যন্ত ১১ খেলায় ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে সাকিবের ঢাকা। অপরদিকে, ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। এ ম্যাচে রংপুরের হয়ে খেলছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মারকুটে ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দলের দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।
ইত্তেফাক/কেআই
