বেরোবিতে ভর্তি পরীক্ষার পাস নম্বর কমিয়ে ৩৫ থেকে ২৮

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৪০
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার দুটি ইউনিটের ফলাফলে উত্তীর্ণের সংখ্যা কম হওয়ায় পাস নম্বর কমিয়ে ৩৫ থেকে ২৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহীম কবীর।
 
সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের প্রায় ৯৩টি আসনের বিপরীতে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিজনেস অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২৪৫টি আসনের বিপরীতে তার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার এমন ঘটনায় পাস নম্বর ৩৫ থেকে কমিয়ে ২৮ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
 
উল্লেখ, গত ২৬ থেকে ৩০ নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি