খালেদা জিয়ার সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যায়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:১২
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
 
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
 
বৈঠকের সময় বিভিন্ন বিষয়ে দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
 
ইত্তেফাক/জামান