লিভারপুলের গোলবন্যা, ইংলিশদের রেকর্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৮
স্পার্টাক মস্কোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচটা গোলবন্যায় জিতল লিভারপুল। বুধবার রাতে অ্যানফিল্ডে এই ম্যাচে ৭-০ গোলের বিরাট ব্যবধানে জিতেছে অল রেডসরা। তাই ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই ২০০৮-০৯ মৌসুমের পর প্রথম নকআউটপর্বে গেল জার্গেন ক্লপের শিষ্যরা।
IMG0
এই গ্রুপের অপর ম্যাচে মারিবোরের সঙ্গে সেভিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তাই সেভিয়াই ৯ পয়েন্ট নিয়ে যায় নকআউটপর্বে। আর স্বপ্ন ভঙ্গ হয় স্পার্টাক মস্কোর। আর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বে পাঁচটি ইংলিশ ক্লাব জায়গা করে নিয়ে রেকর্ড গড়ল।
IMG1
খেলার চতুর্থ মিনিটে লিভারপুলের মোহাম্মেদ সালাহকে নিজেদের বক্সে ফাউল করেন জর্জি দিকিয়া। এতে পেনাল্টি পেয়ে দলকে এগেয় নেন কুটিনহো। ১৫ মিনিটে এই কুটিনহোই ব্যবধান দ্বিগুণ করেন। ১৮ মিনিটে রবার্তো ফিরমিনো গোল করে ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাদিও মানের গোলে আরও একদফা ব্যবধান বাড়ান। ৫০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কুটিনহো। এরপর মানে আরও একটি এবং মোহাম্মদ সালাহ একটি গোল করেন। সেই সুবাদে বড় এই জয় পায় দলটি।
 
ইত্তেফাক/কেআই