টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:২২
 
বিপিএলের এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে চার ওভার ৪১ রান সংগ্রহ করেছে ঢাকা।
 
শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ আমিরের পরিবর্তে  খেলছেন শহিদ আফ্রিদি। অন্যদিকে কুমিল্লা দলে এসেছে দুটি পরিবর্তন তামিম ইকবাল ও ডোয়াইন ব্রাভো খেলছেন।
 
 
ইত্তেফাক/ইউবি