চন্দনাইশে স্বাধীনতা শিক্ষক পরিষদ গঠিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১১:২০
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও কলেজের শিক্ষকগণ গতকাল শুক্রবার দুপুর ১২টায় দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
 
জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে জামালুর রহমান বিঞ্জান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মমিনকে সভাপতি এবং জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ ) চন্দনাইশ উপজেলা কমিটি গঠন করা হয়।
 
ওই কমিটি আগামী দিনে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে সকল শিক্ষকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
 
ইত্তেফাক/জামান