সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ আটককৃতদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়।
জানা যায়, গত শনিবার সকাল ১১টায় ফৌজদারহাট এলাকাধীন মহাসড়কের পাশে রাস্তায় অপেক্ষমান অবস্থায় স্কুলপড়ুয়া এক ছাত্রীকে (১৮) তিন যুবক উত্ত্যক্ত করে এবং গায়ে হাত দিয়ে তাকে টানা-হেঁচড়া করতে থাকে। এতে ঘটনাস্থলে লোকজন এগিয়ে এসে আকরাম আলীর ছেলে হূদয় (২০), মোঃ ইলিয়াছের ছেলে প্রান্ত (২০) ও মৃত বাবুল ড্রাইভারের ছেলে সানিকে (২২) ধরে পুলিশে দেয়। আটককৃতদের সকলের বাড়ি সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায়।
মডেল থানার ওসি (অপারেশন) জাব্বারুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেয়া হবে।
