সিউইবিতে ‘বিল্ডিং ক্যারিয়ার ইন নিউজ প্রেজেন্টেশন’ সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:১১

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিউইবি)-এর বিজনেস স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বিল্ডিং ক্যারিয়ার ইন নিউজ প্রেজেন্টেশন ’সেমিনার। বুধবার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অব বিজনেসের প্রধান এসএম আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির প্রতিনিধি সিনিয়র টিভি সাংবাদিক মো. রকিবুল হাসান, এটিএন নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার সাবিনা সাবি ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী। 

আরও পড়ুন: নুসরাত যেন তনু-মিতুর মতো হারিয়ে না যায়: হাইকোর্ট

সেমিনার পরিচালনার পাশাপাশি তারা বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীদের কাছে। এতে বিভিন্ন
অনুষদের ফ্যাকাল্টি মেম্বারসহ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/কেকে