রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলায় এ ঘটনা ঘটে। নিহত শিশুদের পরিচয়- বিএফআইডিসি টিলার সাঈম (৩) ও মিনহাজ (৩)।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু দুটি হ্রদের পাড়ে খেলার সময় হঠাত্ পানিতে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজন হ্রদের পানিতে নেমে কিছু সময় পর শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক দুজনকে মৃত ঘোষণা করেন। পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
