রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ‘দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি রবিউল ইসলাম তুষার সভাপতি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. আমজাদ হোসেন।
এছাড়া সহ-সভাপতি-১ নূর মুহাম্মদ রিফাত (দৈনিক দিনকাল), সহ-সভাপতি-২ ইমদাদুলহক সোহাগ (দৈনিক বর্তমান), যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদ শাহিন (দৈনিক মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জয় (ডেইলি ইনডিপেন্ডেন্ট), দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সাজু (দৈনিক রাজশাহীর আলো), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (দ্যা এশিয়ান এইজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাকিল (দৈনিক বণিক বার্তা), ক্রীড়া সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব (দ্যা বাংলাদেশ টুডে), কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম রাজন (রেডিও পদ্মা), আসিফ হাসান রাজু (দৈনিক যায়যায়দিন), শাহিন আলম রোহান (দৈনিক লালগোলাপ) নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
