হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলে যাওয়ার জন্য জুতো না কিনে দেওয়ায় অভিমান করে এক স্কুলছাত্র বিষপানে মারা গেছে। ওই ছাত্র উপজেলার তাজপুর গ্রামের সরাজ মিয়ার ছেলে মো. আবির (১২)। সে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।
বিষপানের সাথে সাথে তাকে পরিবারের সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ত্রিলোক চাকমা।
