ভারতে গণধর্ষণের পরে সাহায্য চেয়ে আবারো ধর্ষিত!

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২২:০২
ভারতের উত্তর প্রদেশে ব্লাড ক্যান্সার আক্রান্ত ১৬ বছরের এক কিশোরী এক রাতে দুই বার ধর্ষণের শিকার হয়েছে। প্রথমে দুই তরুণের হাতে নিগৃহীত হওয়ার পরে এক পথচারীর কাছে সাহায্য চেয়ে তার কাছেও ধর্ষিত হয়েছে ওই তরুণী।
 
ওই কিশোরী জানায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় এক বাজারে যায় সে। সেখানে শুভম নামের তার এক পরিচিত ছেলে মোটরসাইকেলে করে বাড়িতে পৌছে দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু তাকে বাড়িতে না নিয়ে গিয়ে একটি জনমানবশূন্য এলাকায় নিয়ে শুভম ও তার বন্ধু সুমিত রাত ১১টা পর্যন্ত তাকে গণধর্ষণ করে।
 
এরপরে রাস্তার পাশে তাকে ফেলে রেখে চলে যায় ওই দুই তরুণ। এরপরে রাস্তায় মোটরসাইকেলে করে যাওয়া এক ব্যক্তিকে থামিয়ে নিজের দুর্দশার কথা বর্ণনা করে তাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সেই ব্যক্তি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবারো তাকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। ওই ব্যক্তির নাম বীরেন্দ্র যাদব বলে চিহ্নিত হয়েছে।
 
স্থানীয় পুলিশ রাত ২টার দিকে ঘটনা জানতে পারে এবং ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। পুলিশ বীরেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে, অন্য দুইজনকে গ্রেফতারের চেষ্টা বলে জানিয়েছে পুলিশ। গত ৫ বছর ধরে ওই কিশোরী লখনৌয়ের একটি হাসপাতালে ব্লাড ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছিল। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির