চোখ যায় যদ্দুর মাঠপোড়া রোদ্দুর চৈত্রের দুপুরে খাঁ খাঁ শূন্যতা হাঁটুজল পুকুরে। এরমাঝে কড়া নাড়ে মধুমাস বৈশাখ উত্সব হালখাতা পার্বণ ঢোল ঢাক আনন্দ উল্লাস খৈ মুড়ি মুড়কি বৈশাখ বরণে চাই চিঁড়া গুড় কি? চাই ছড়া কবিতা গান আর মেঠো সুর আনন্দ হরষে দুঃখকে করি দূর।