বৈশাখ তুমি এসো আমার বাড়ি নিয়ে পান্তা ইলিশ ভরা হাঁড়ি। ঘুরবো সাথে বটতলার ঐ মেলায় কাটবে সময় নানান রকম খেলায়। পান্তা এবং ইলিশ ভাজা খাব ঢাকের তালে তাল মিলিয়ে গা’ব। করব বরণ তোমায় হেসে খেলে বৈশাখ তুমি আমার বাড়ি এলে।