হালখাতা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:৫২

জমিদারি নেই সমাজে

দেয় না প্রজা খাজনা

পুণ্যাহ তাই উঠে গেছে

যায় না শোনা বাজনা।

 

কিন্তু আজো হালখাতা হয়

গাঁওগেরামের হাটে

বৈশাখ মাসের প্রথম দিনে

নানান দোকানপাটে।

 

হালনাগাদ হয় হিসাব-নিকাশ

হালখাতার এই রীতি

ব্যবসায়ী আর ক্রেতার মাঝে

বজায় থাকে প্রীতি।