কামারখন্দে চার পা, চার হাত, দুটি শরীর ও একটি মাথাওয়ালা সন্তান প্রসব করেছেন লিমা খাতুন নামে এক প্রসূতি। রবিবার সন্ধায় শিশুটি জন্মগ্রহণ করে এবং দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। লিমা উপজেলার শ্যামপুর গ্রামের ছমিদুলের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকিকুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকেলে লিমা খাতুন নামে এক প্রসূতিকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যায় তিনি চার পা, চার হাত দুটি শরীর ও একটি মাথাওয়ালা সন্তান জন্ম দেন। দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মোছা. ফরিদা খাতুন বলেন, আমার ৩২ বছর চাকরির বয়সে কোন প্রসূতির এমন অদ্ভুত প্রকৃতির সন্তান প্রসব করতে দেখে নি।
ইত্তেফাক/আরকেজি
