রঙের বৈশাখ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

বৈশাখী এই রঙের ঘুড়ি

কার আকাশে ওড়ে?

মজুর হলে বৈশাখ আসে

ঠিক প্রতিদিন ভোরে!

 

বৈশাখ মানে বড়লোকের

শখের পান্তা ভাত

রোজ সকালে পান্তা মাখায়

নূরবানুদের হাত!

 

ইচ্ছে হলেই কিনতে পারো

তোমরা স্বাদের ইলিশ

গরিব পিতার কাছে ইলিশ

দুঃখভরা নালিশ!

 

একটা দিনই বাঙালি হও

তোমরা ধনী লোক

জন্ম থেকে বাঙালির স্বাদ

আমরা করি ভোগ!