বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি শুরু হয়েছে। আগের দিনে ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করা রংপুর রাইডার্স এদিন ব্যাট করতে নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে রংপুর। জনসন চার্লস ৬৪ ও ম্যাককালাম ১৮ রানে ব্যাট করছেন।
এর আগেরদিন রবিবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। সন্ধ্যা ৬টায় টস হেরে রংপুর ব্যাট করতে নামে। ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করার পরই বৃষ্টি নামে। এরপর বৃষ্টি থামলে মাঠে খেলা গড়ানোর পরিস্থিতি না থাকায় বিপিএলের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
