চৈতালি চিত্রণ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:০৭

যতবার শিলাবৃষ্টি হয়, চৈত্র ছুড়ে দেয় বিশুদ্ধ হরফ

নার্গিস কুড়োয় হিমহিম উষ্ণ পদ্য, ঝকমকে শিলা

আমার ভেতর ততবার ভাঙে প্রেম শব্দের বরফ

আর ক্ষমা পায় অতীতের আজকের যত নিঠুর সুশীলা

 

২.

শিমুল চাঁপার গন্ধ, ফুটে থাকা বেলি নাগেশ্বর

ইম্প্রেশনিজম রীতিসিদ্ধ রাঙানো এ ঋতুরাজ

ভাসে ক্যানভাসে আমারই তীব্রতা, অনুরাগের স্বর

তরুণী সন্তের মতো সংকল্প তোমার ঋজু আজ!

 

৩.

রাতভর হাঁসফাঁস জ্যৈষ্ঠ মাস হাওয়াহীন তেপান্তর

সকালে শীতল শান্তি, তোমারই যত্নের রূপান্তর।