রাউজানের প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন চীবর দানোত্সব অনুষ্ঠিত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৫

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানের মহামুনি গ্রামে আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে ২ দিনব্যাপী কঠিন চীবর দানোত্সব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দানোত্সবের মূলপর্বে বিভিন্ন জেলা-উপজেলা হতে আগতদের ধর্ম দেশনা করেন বিহারের প্রতিষ্ঠাতা অনুরুদ্ধ ভদন্ত শীলানন্দ স্থবির (ধূতাঙ্গ ভান্তে)। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। প্রসুন মুত্সুদ্দির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, শিক্ষক অঞ্জন বড়ুয়া। মঙ্গলাচরণ পাঠ করেন অশ্বজিত ভিক্ষু, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পলাশ বড়ুয়া ও ঋতু বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন বিহারের পরিচালনা পর্ষদের সভাপতি স্নেহতোষ বড়ুয়া, সম্পাদকীয় পাঠ করেন সাধারণ সম্পাদক নোভেল তালুকদার।