কুমিল্লায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩
 
বঙ্গবন্ধুর পরিবার, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কটুক্তির করে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে কুমিল্লা জেলা আদালতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট ১নং আমলি আদালতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা শহর ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
 
অভিযোগটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিকে নির্দেশ দিয়েছেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ১নং আমলি আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ্।
 
ইত্তেফাক/আরকেজি