পাখি

বউ কথা কও

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:৪৪

প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা জানাতে গাছের মগডালে বসে ‘কোয়াক’ ‘কোয়াক’ ডাকে সুর তোলে যে পাখিটি, তার নাম বউ কথা কও। নতুন পাতার কচি সবুজের মাঝে হলুদ রঙের এ পাখিটিকে কেউ বলে ‘বেনে বউ’ আবার  কেউবা বলে ‘ইষ্টি কুটুম’। কোকিল  প্রজাতির এ পাখিটি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, চীন ও রাশিয়ায় দেখা যায়। মাঝারি আকারের এই পাখিটি  নিভৃতচারী ও লাজুক স্বভাবের। স্ত্রী-পুরুষ একই রকম।

এই পাখির দেহের ওপরের দিকটা ধূসর বর্ণের এবং পেছনটা কালো পালকে লেজ পর্যন্ত বিস্তৃত। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও পাখায় বাদামি এবং সাদা বর্ণের পালকের মিশ্রণ থাকে। এদের অক্ষিগোলক ধূসর থেকে হলুদ বর্ণের। চোখের মণি হালকা বাদামি থেকে লোহিত আকারের হয়ে থাকে। স্ত্রী পাখি দু-তিনটে ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা ফুটতে ১৪ দিনের মতো লাগে। কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস এদের আহার। মাকড়সার জাল, গাছের আঁশ ও পাখির নরম পালক দিয়ে এরা বাসা বানায়। বউ কথা কও পাখির ডাক অনেক দূর থেকে শোনা যায়। গ্রামের মানুষের ধারণা—এ পাখি ডাকলে বাড়িতে মেহমান আসে।