হে বৈশাখ!
তুই এলে তো এমন করে
কষ্ট আগে বাড়ত না!
বৈশাখে কি ইলিশগুলো
সস্তা হতে পারত না?
কার বরাবর লিখব চিঠি?
করব কোথায় প্রার্থনা?
হে মাছঅলা!
এ বৈশাখে আর আমাদের
হাজার টাকায় ছিলিস না
হে বাঙালি!
অবৈজ্ঞানিক খাবার-খাদ্য
এমন করে গিলিস না।
বর্ষবরণ মানে শুধু
পান্তা এবং ইলিশ না।
