তরুণ পুত্রকে নিয়ে বাবা গেছেন বারে। বেশ কিছুক্ষণ পান করার পর বাবাকে ছেলে বলছে—শোন বাবা, সব মানুষই মদ খায় কিন্তু কোনো ভদ্রলোক মাতাল হয় না।
কিন্তু বাবা কী করে বুঝব যে আমি মাতল হয়ে গেছি—ছেলে প্রশ্ন করে।
ওই যে দেখছিস না ওই কোনায় দুজন লোক বসে আছে—ওদের যখন তুই চারজন দেখা শুরু করবি তখনই মদ খাওয়া বন্ধ করবি, বুঝবি যে তুই মাতাল হয়ে গেছিস।
কিন্তু বাবা, ওখানে তো মাত্র একজন বসে আছে!
আর্মি ব্যারাকের ফ্রন্ট অফিসে এসে এক বৃদ্ধ বললেন—প্লিজ সার্জেন্ট জর্জকে একটু ডেকে দেবেন? ওকে বলবেন যে ওর আন্টি মার্থা এসেছে ওর সঙ্গে দেখা করতে।
ডেস্কে অফিসার কিছুক্ষণ রেজিস্টার খাতা ঘেঁটে তাঁকে জানালেন—দুঃখিত, ও তো আপনার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে গেছে।
