ছ বি ও ক থা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:১৪

৭২তম কান চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী দিনে দেখানো হবে মার্কিন পরিচালক জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’। উত্সবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা বিভাগে লড়বে এটি। আগামী ১৪ মে দক্ষিণ ফরাসি উপকূলের শহর কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। একইদিন এটি ফ্রান্সে মুক্তি পাবে। ১৪ জুন থেকে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে এই ছবি।