তবে কী ‘দূরবীন’ এখন আরফিন রুমীর অপেক্ষায়?

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:৫৮

চলতি সপ্তাহে একটি ত্রয়ী ছবি সবার নজর কাড়ে। দূরবীন ব্যান্ড দলে আবারও প্রত্যাবর্তন করলেন কাজী শুভ। তবে কী খুব শিগগিরই আরফিন রুমীও তার পুরনো ব্যান্ডে ফিরবেন? প্রশ্ন করা হলে ব্যান্ড দলনেতা শহীদ বলেন,‘ এমনটা হতেই পারে। জীবন তো একটাই। আর আমাদের ভেতরে সম্পর্কের কখনোই অবনতি হয়নি। তাই এটিও হওয়া খুব অসম্ভব কিছু নয়।’  উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১২  পর্যন্ত দূরবীনের ভোকাল ছিলেন কাজী শুভ। এরপর ব্যান্ড থেকে সরে গিয়ে একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শুভ। সাত বছর পর আবারও দূরবীনে যোগ দিয়েছেন এই গায়ক। এখন থেকে ব্যান্ডটিতে গান গাইবেন এবং পিয়ানো বাজাবেন। পাশাপাশি চালিয়ে যাবেন একক ক্যারিয়ারও।  কাজী শুভ বলেন, ‘দূরবীনের সঙ্গে আমার অনেক স্মৃতি। আবার সবাই এক হতে পেরে ভালো খুব লাগছে।’

ব্যান্ডে শহীদ ও কাজী শুভ ছাড়াও রয়েছেন ব্যান্ডের আরেক ভোকাল আইয়ুব। অন্য সদস্যরা হলেন শাওন (বেজ), জয় (গিটার), হূদয় (গিটার) ও রুবেল (ড্রামস)।