গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক ও ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:১৩
 
গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় বুধবার রাতে বরিশালগামী দ্রুত গতির বাসের ধাক্কায় রিকশাচালক ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
তারা হলেন- উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপার চক গ্রামের দারোগ আলী খার ছেলে রিকশাচালক মো. ছালাম খাঁ (৪৫) ও একই গ্রামের মৃত জুড়ান শেখের ছেলে গোয়ালন্দ বাজারের ভূষি মালের ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন শেখ (৫০)।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পদক্ষেপ নেওয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি