মদনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:০৬

পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনার মদন উপজেলার আলমশ্রী গ্রামে বৃহস্পতিবার বিকেলে দু-পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। সংঘর্ষে নিহত বিবেক (৩২) আলমশ্রী গ্রামের মৃত জিলধরের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে কামরুল গ্রুপের আহত জাহাঙ্গীর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতের মধ্যে মানিক, জমসের, ইকবালের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আলমগীর, ফুলতারা মদন হাসপাতালে এবং সুজা, রহিম, রহমত আলীকে পাশের উপজেলার তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোজাম্মেল, নাঈম, দূর্জয়, সেকুল স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন।

এলাকবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলমশ্রী গ্রামের কামরুল গ্রুপের সঙ্গে একই গ্রামের বেবুল গ্রুপের বিরোধ ও একাধিক মামলা চলছে। বৃহস্পতিবার বিকেলে আলমশ্রী গ্রামের কান্দুয়ার হাওরের বেবুল গ্রুপের লোকজন জমিতে কাজ করতে গেলে টিটনের সঙ্গে কামরুল গ্রুপের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের ১৫ দিনের ছুটির আবেদন

এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, সংঘর্ষে বিবেক নামের একজন খুন হয়েছে। এ খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখান থেকে প্রতিপক্ষের জাহাঙ্গীর নামের একজনকে আহত অবস্থায় আটক করে মদন হাসপাতালে ভর্তি করেছি। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু