রাজশাহীতে পদ্মার বাঁধে ধস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫
 
রাজশাহী মহানগরীর বুলোনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকার পদ্মার বাঁধে ধস নেমেছে। একই এলাকার প্রায় আড়াই থেকে তিনশ ফুট বাঁধ ভেঙে দেবে গেছে। এনিয়ে বাঁধের ধারে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
বুধবার একই এলাকার বাঁধ দুই দফা দেবে যায়। এর মধ্যে রাত সাড়ে ৮দিকে একবার এবং রাত সাড়ে ১১টার দিকে আরেক বার। দুই দফা দেবে যাওয়া প্রায় আড়াই থেকে তিনশ ফুট এলাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে স্থানীয়রা।
IMG0
স্থানীয়দের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে বালু রাখা হয়। বর্তমান সময়ে বালু নদী থেকে মেশিনের মধ্যেমে তোলা হয়। এর ফলে বালুর সঙ্গে যে পানি উঠে আসে তা এখানকার মাটি নরম করে দিচ্ছে। পানির কারণেই এখানকার বাঁধ দেবে গেছে। 
 
এ ব্যাপারে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মখলেসুর রহমানের সঙ্গে মুঠোফনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তাই এই বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি