গৃহবধূকে গলাকেটে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:১৮
 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় মমতাজ বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মমতাজ মহাস্থানগড়ের পাথরপাড়া এলাকার জালাল হোসেনের স্ত্রী।
 
পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এরআগে বুধবার রাতে উপজেলার মহাস্থান মাজার দুধ পাথর এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
 
মমতাজের মা মর্জিনা বেগম জানান, কাউকে কিছু না বলে বুধবার রাতে মর্জিনা বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিত্যক্ত ওই বাড়িতে তার লাশ পাওয়া যায়।
 
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, আগের কোনো বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি