সীতাকুণ্ডে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২ নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুমিরা ঘাট ঘর এলাকায় চট্টগ্রামমুখী বাঁধন পরিবহন বাসটি আন্তসর্দার পরিবহনকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভোলা জেলাধীন বোরহান উদ্দীন উপজেলার নাশীতলা গ্রামের দিন মুহাম্মদের পুত্র আব্দুল মান্নান (৩৫) নিহত হয়। বাঁধন পরিবহনের বাসের যাত্রী সাইমা (২১), আয়াতুন নুর (১৯), সারমিন আক্তার (১৭)সহ ৪ জন আহত হয়। একই সময়ে বাঁশবাড়ীয়া এলাকায় ভোর ৫টায় হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে ১০ জন আহত হয়। আহত সকলকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে সোনইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় আমিনুল ইসলামের পুত্র নাছির উদ্দীন (৪৮) একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহবুব এসব দুর্ঘটনার খবর নিশ্চিত করেন বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয় এবং নিহত মান্নানের লাশ মর্গে প্রেরণ করা হয়।
