সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটি-২০১৯ গণতান্ত্রিক অফিসার পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। সভাপতি নির্বাচিত হয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার ডা. ফখর উদ্দিন। বুধবার সিকৃবি প্রশাসন ভবনের নিচতলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দিয়েছেন শতাধিক কর্মকর্তা।
অফিসার পরিষদের নির্বাচনে অন্যান্য পদে যারা জয় লাভ করেছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি সেলিম আল মেহেদী, সহ-সভাপতি মো. সাহিদ আলী, যুগ্ম-সম্পাদক ডা. আফরাদুল ইসলাম, ট্রেজারার মো. মাকছুদার রহমান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভ ব্রত দাস, সমাজ কল্যাণ সম্পাদক মো. মফিজুল হক, ক্রীড়া সম্পাদক মো. মাছুম আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আমিন মোহাম্মদ সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুহেল আহমেদ, মোসাব্বির মো. মুছা, মো. ছায়াদ মিয়া এবং সেলিনা বেগম।
