রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও স্যালো ইঞ্জিনচালিত যান 'মাহেন্দ্র'র মুখোমুখি সংর্ঘষে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহাগ উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী গ্রামের কবির মোল্লার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার জুই আক্তার (২২), রিমা খাতুন (২৫), ও রাসেল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাহেন্দ্রটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাকজানা মোড় এলাকায় আসে। এ সময় বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়।
মাহেন্দ্রটি গোয়ালন্দ থেকে ছেড়ে এসে পাংশায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় মাহেন্দ্রতে থাকা যাত্রীরা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
